আইটেমে অরুচি অদিতির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি হিট করানোর অন্যতম মসলা এখন আইটেম সং। কিন্তু অভিনেত্রী অদিতি রাও জানালেন, অকারণে হুট করে পর্দায় হাজির, এমন খুল্লামখুল্লা আইটেম সং মোটেও পছন্দ নয় তাঁর। নাচতে নেমে ঘোমটা দেওয়া আর বলিউডে পা রেখে আইটেম গানের বিরোধিতা করা যেন একই ব্যাপার। তবে অদিতির সাফ কথা, নাচতে তিনি রাজি আছেন অবশ্যই। তবে সেই নাচটি হতে হবে রুচিপূর্ণ।
ইয়ে সালি জিন্দেগি ও মার্ডার ৩ দিয়ে অল্প সময়েই আলোচনায় আসা অদিতি বলেন, ‘আইটেম সং শব্দটাকেই আমি ঘৃণা করি। আমার কাছে আইটেম গান মানে যখন একটা মেয়ে ছোট কাপড় পরে এবং তাঁকে আবেদনময়ী দেখায়। নিজেকে এতটা সস্তা বানাতে চাই না। কখনো আইটেম নাচ করব বলে মনে হয় না।’ আইএএনএস।