আইনি জটিলতায় লতা মুঙ্গেশকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ উপমহাদেশে সংগীতের জীবন্ত কিংবদন্তি লতা মুঙ্গেশকর আইনি জটিলতায় পড়েছেন। মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে কোলাপুর শহরে জয় প্রভা নামের একটি স্টুডিও আছে লতা মুঙ্গেশকরের। নিজের স্টুডিও মেরামত করতে গিয়েই তিনি আইনি জটিলতায় পড়েছেন। কোলাপুর পুরসভার বক্তব্য—স্টুডিওটি ‘হেরিটেজ বিল্ডিং’-এর আওতায় পড়েছে। কাজেই এটি ভাঙা কিংবা মেরামত কোনোটিই করা যাবে না। এ ব্যপারে পুরসভা লতার মুম্বাইয়ের পেডার রোডের বাড়ি প্রভুকুঞ্জতে একটি নোটিশও পাঠিয়েছে। নোটিশ পাওয়ার পরই অশীতিপর লতা মুম্বাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। হাইকোর্টে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা এ ব্যাপারে কোলাপুর পুরসভার আইনজীবীকে চার সপ্তাহের মধ্যে লিখিতভাবে জানাতে নির্দেশ দিয়েছেন।