আইনি জটিলতায় মল্লিকার হিসস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত মানেই বিতর্ক। এবার তাঁর অভিনীত সর্বশেষ ছবি ‘হিসস’ আইনি জটিলতার মুখে পড়ল। পুনের এক আদালতে এরই মধ্যে ছবিটির প্রদর্শনী বন্ধ করতে পশু-পাখি-সাপপ্রেমী মনোজ আসওয়াল আবেদন করেছেন। তিনি ছবিটির মোট ২০টি দৃশ্য বাদ দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন। ২২ অক্টোবর ভারতের মোট দুই হাজার ২০০টি প্রেক্ষাগৃহে হিসস মুক্তি পাবে। তার আগে অবশ্য মল্লিকা ছবির সাফল্যের জন্য দক্ষিণের এক নাগ মন্দিরে পূজাও দিয়ে এসেছিলেন। ছবিটির প্রচার যখন তুঙ্গে তখনই এমন সংবাদে মল্লিকা খানিকটা বিচলিত। তবে ছবিটির অভিনব প্রচারে তিনি সন্তুষ্ট। অভিনব বলতে এ প্রথম ক্রিকেট মাঠে বোর্ড লাগিয়ে ছবিটির প্রচারের কাজ করা হয়েছে। গতকাল বুধবার ভারতের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে চলার সময় স্টেডিয়াম জুড়ে ছিল হিসস ছবিটির নানা ধরনের প্রদর্শনী।