আইনি জটিলতায় ‘কাইটস’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তির আগেই আইনি জটিলতায় পড়ল রাকেশ রোশনের কাইটস। ছবিটি আগামী সপ্তাহে মুক্তি পাওয়ার কথা। কিন্তু বিহারের এক আদালতের নির্দেশের কারণে ছবির মুক্তির দিন পিছিয়ে যেতে পারে। সম্প্রতি ছবিটির বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ তুলে আদালতে মামলা ঠুকেছেন সানবিম হোল্ডিংসের লক্ষ্মী প্রসাদ। আদালত রাকেশ রোশন ও হ্যাপি আওয়ারস এন্টারটেইনমেন্ট কর্তৃপক্ষকে ২৪ মে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। তবে ছবি-সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, মামলা-মোকদ্দমার জন্য ২১ মে ছবির মুক্তির দিন পেছাবে না। ওয়েবসাইট।