আইনি ঝামেলায় শাইনি আহুজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনি ঝামেলায় পড়েছেন বলিউডের অভিনেতা শাইনি আহুজা। গত বছরের এই দিনে মুম্বাইয়ের বাড়িতে গৃহপরিচারিকা ধর্ষণের দায়ে পরে তাকে মুম্বাই ছাড়ার নির্দেশ দেওয়া হয়। পরে আদালতের নির্দেশে তাঁকে মুম্বাইয়ে থাকতে দেওয়া হয়েছিল। আর আদালতের দেওয়া সব নির্দেশও তাঁকে মানতে হচ্ছিল। সম্প্রতি আদালত শাইনিকে দুই সপ্তাহ মুম্বাইয়ে থাকার অনুমতি দেন। আর এরই মধ্যে শাইনিও তাঁর অর্ধসমাপ্ত ছবির কাজ শেষ করে নিতে চান। তবে দুই সপ্তাহ পর শাইনির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাঁকে কঠিন শাস্তি পেতে হবে। এমনকি হয়ে যেতে পারে সাত বছরের জেলও!