আইনি নোটিশ পেলেন অজয় দেবগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন অব সর্দার’ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এটির প্রযোজক হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলিউডের অভিনেতা অজয় দেবগন। এ চলচ্চিত্রে শিখ ধর্মের অনুসারীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে—এ অভিযোগে সম্প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে অজয়ের কাছে।ইউটিউবে ‘সন অব সর্দার’ চলচ্চিত্রের প্রচারণামূলক বিজ্ঞাপন দেখার পর গতকাল শুক্রবার এই আইনি নোটিশ পাঠানোর উদ্যোগ নেন বর্ষীয়ান আইনজীবী নব কিরণ সিং। তিনি অভিযোগ তুলেছেন, এ চলচ্চিত্রের কিছু অংশে শিখদের হেয় প্রতিপন্ন করা হয়েছে। শুধু তা-ই নয়, শিখদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে বলেও নোটিশে উল্লেখ করেছেন নব কিরণ সিং।প্রসঙ্গত, ১৯২৩ সালে মুক্তি পাওয়া মার্কিন নির্বাক চলচ্চিত্র ‘আওয়ার হসপিটালিটি’ অবলম্বনে তৈরি হয়েছিল তেলেগু চলচ্চিত্র ‘মারিয়াদা রামানা’। ২০১০ সালে মুক্তি পায় এটি। ‘মারিয়াদা রামানা’ চলচ্চিত্রের হিন্দি রিমেক হলো ‘সন অব সর্দার। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, সঞ্জয় দত্ত, জুহি চাওলা, সোনাক্ষী সিনহা, মুকুল দেব, তনুজা প্রমুখ। এ ছাড়া এ চলচ্চিত্রে অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে। এটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ১৩ নভেম্বর।