আইপিএল উপস্থাপক!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইপিএলের (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) উদ্বোধনী অনুষ্ঠানের উপস্থাপক বলে কথা। সেটা কি যে-সে লোককে দিয়ে হতে পারে? আয়োজকদের চোখ থাকবে অলিখিত সেরা মানুষটির দিকে, সেটাই স্বাভাবিক। হয়েছেও তা-ই। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজক সম্ভাব্য তিনটি প্রতিষ্ঠানই উপস্থাপক হিসেবে প্রস্তাব করেছে তাঁর নাম। তিনি অমিতাভ বচ্চন। সব ব্যাটে-বলে হয়ে গেলে অমিতাভকেই দেখা যাবে আইপিএলের উপস্থাপক হিসেবে। তাঁর সঙ্গে সহ-উপস্থাপক হিসেবে যাঁকে ভাবা হচ্ছে, তিনিও বলিউডের শীর্ষ খানদের একজন—আমির খান। এক মঞ্চে অমিতাভ-আমির খান। জম্পেশ ব্যাপার তো বটেই। ওয়েবসাইট।