আইপিএলে নাচবেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ জয়ের আনন্দে ভারত এখনো ভাসছে। এর মধ্যে আজ শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চতুর্থ আয়োজন। আর এর উদ্বোধনী অনুষ্ঠানে মাঠ মাতাবেন শাহরুখ খান।চেন্নাইয়ে আজ খেলা হবে চেন্নাই সুপার কিং ও কলকাতা নাইট রাইডার্সের মধ্যে। নিজের দল নাইট রাইডার্সকে সমর্থন দিতে শাহরুখ তো আসবেনই। এই সুযোগ লুফে নিয়েছেন আয়োজকেরা। আইপিএল সংগীতের সঙ্গে নাচতে রাজি হয়েছেন কিং খান। অনুষ্ঠানে আরও থাকছেন সুনিধি চৌহান, কুনাল গাঞ্জাওয়ালা প্রমুখ শিল্পী।