আইফা আসরে এগিয়ে ‘থ্রি ইডিয়টস’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বক্স অফিসে হুলুস্থুল ফেলে দেওয়ার পর এবার পুরস্কারের আসরে বাজিমাত করার পালা। এবারের ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) আসরে সর্বোচ্চ ১৪টি বিভাগে মনোনয়ন জিতে নিয়েছে আমির খান অভিনীত থ্রি ইডিয়টস ছবিটি। রাজকুমার হিরানি পরিচালিত এই ছবি সেরা পার্শ্ব-অভিনেত্রী ছাড়া আর সব কটি বিভাগেই মনোনয়ন পেয়েছে। নয়টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে সাইফ আলী খানের লাভ আজকাল। আর আটটি করে মনোনয়ন পেয়েছে অমিতাভ বচ্চনেরপা এবং শহীদ কাপুরেরকামিনে।৩ থেকে ৫ জুন শ্রীলঙ্কার কলম্বোতে বসবে আইফা পুরস্কারের আসর। ওয়েবসাইট।