আইফা নিয়ে ভারতীয় চলচ্চিত্রে বিভক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতীয় চলচ্চিত্রজগতে মর্যাদাপূর্ণ আইফা পুরস্কার নিয়ে এবার বিভক্তি দেখা দিয়েছে। বাঘা বাঘা তারকার অনেকেই আজ বৃহস্পতিবার থেকে শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হওয়া ওই উৎসবে যোগ দিচ্ছেন না। কারণ, দক্ষিণ ভারতের চলচ্চিত্র বণিক সমিতির হুমকি। সমিতির নেতারা ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও কলাকুশলীদের আইফা পুরস্কার অনুষ্ঠান বর্জনের আহ্বান জানিয়েছেন। এক খোলা চিঠিতে সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, যেসব অভিনেতা-অভিনেত্রী তাঁদের আহ্বান অমান্য করে ওই উৎসবে যোগ দেবেন, তাঁদেরও বর্জন করা হবে। সমিতির পক্ষ থেকে যুদ্ধবিধ্বস্ত এমন একটি দেশে উৎসব আয়োজনের স্থান (ভেন্যু) পরিবর্তনের দাবি জানানো হয়েছে। পরিচালক মণিরত্নম, আইফার ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেতা অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, শাহরুখ খান, আমির খান ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই উৎসবে যোগ দেবেন না বলে জানা গেছে। তবে অনুষ্ঠানে যোগ দিতে লারা দত্ত, বোমান ইরানি, রিতেশ দেশমুখ, বিবেক ওবেরয় বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। ওয়েবসাইট।