আইফা রকস মাতালেন বলিউড তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিঙ্গাপুর ইনডোর স্টেডিয়ামে শুরু হলো ত্রয়োদশ ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) অনুষ্ঠান। শুক্রবার আইফা রকসের অনুষ্ঠান মাতিয়েছেন বলিউড তারকারা। ফ্যাশন দুরস্ত তারকারা আসেন দেরি করে। ময়ূর নীল শিফন শাড়ি নিয়ে প্রথমে আসেন নার্গিস ফখরি। আইফার অনুষ্ঠানে প্রথমবারের মতো হাজির হতে পেরে তিনি খুব খুশি। অনুষ্ঠানে দিয়া মির্জা ও বিপাশা বসুও ব্যতিক্রমী সাজে উপস্থিত হয়ে আলোড়ন তোলেন। গুচ্চির পোশাক পরে উপস্থাপনায় চমক দেখান চিত্রাঙ্গদা সিং। তবে সবচেয়ে আকর্ষণীয় হিসেবে সবার নজর কাড়েন বলিউড তারকা রণবীর কাপুর। বাবা বর্ষীয়ান বলিউড তারকা ঋষি কাপুরের সঙ্গে পা মেলাতে গিয়ে তিনি ভড়কে গিয়েছিলেন। বাবা তাঁর সুনাম করে বলেছেন, আইফার অনুষ্ঠানটি ছিল তাঁর ছেলেকে ঘিরেই। বলিউড হাঙ্গামা।