আইফাতেও সেরা বিদ্যা বালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার আইফাতে আজীবন সম্মাননা পুরস্কার পেয়েছেন রেখা। সারা জীবনের কৃতির জন্য এ পুরস্কার পেলেন তিনি। বলিউড তারকা রণবীর কাপুর ও বিদ্যা বালান সেরা অভিনয়শিল্পী হিসেবে ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডস (আইফা) পেয়েছেন। গত শনিবার রাতে সিঙ্গাপুর ইনডোর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার দেওয়া হয় তাঁদের। রকস্টার ছবিতে অভিনয়ের জন্য রণবীর ও দ্য ডার্টি পিকচার ছবির জন্য বিদ্যা বালান এই পুরস্কার পান। রকস্টার ছবিতে উচ্চাকাঙ্ক্ষী সংগীতশিল্পীর ভূমিকায় অভিনয় করে অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খানের মতো শক্তিমান অভিনেতাদের ডিঙিয়ে সেরা পুরস্কারটি দখল করেন রণবীর। অপর দিকে বিদ্যা টপকে যান কারিনা কাপুর, প্রিয়াংকা চোপড়া, কঙ্গনা রনৌতের মতো দাপুটে অভিনেত্রীদের। তবে বিদ্যার এই পুরস্কার পাওয়া নতুন কিছু নয়। ধারাবাহিকতা রক্ষা করা মাত্র। জয়া আখতারের ছবি জিন্দেগি না মিলেগি দোবারা একই সঙ্গে সেরা ছবি ও সেরা পরিচালকের পুরস্কার জয় করেছে। আইএএনএস।