আইফাতেও ‘বরফি’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুরাগ বসুর বাসার পুরস্কার রাখার ট্রফি কেসটায় জায়গা ফাঁকা আছে তো? অনুরাগের বরফির পুরস্কার-বর্ষণ যে চলছেই। ফিল্মফেয়ারের পর এবার আইফাও জিতে নিল বরফি। এবার চীনের ম্যাকাওতে বসেছিল আইফার ১৪তম আসর। ২১টি বিভাগে মনোনয়ন পাওয়া বরফি পুরস্কার জিতেছে ১৪টিতেই! এর মধ্যে আছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা মিউজিক। সেরা অভিনেত্রীর পুরস্কারটি অবশ্য জিতে নিয়েছেন বিদ্যা বালান (কাহানি)। রণবীর কাপুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তাঁর হয়ে পুরস্কার নিতে এসে অনুরাগ বলেছেন, ‘আজ রণবীরকে সত্যিই খুব মিস করছি। ও ছাড়া এই ছবিটাই হতো না।’আইফায় পার্শ্ব-অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আনুশকা শর্মা (যব তক হ্যায় জান)। সেরা নবাগতর পুরস্কার জিতেছেন ইয়ামি গৌতম এবং আয়ুষ্মান খুরানা। আইএএনএস।