আইফায় সেরা বিদ্যা, রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ১৩তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি পুরস্কার প্রদান আসর থেকে সেরা অভিনয়শিল্পীর পুরস্কার ঝুলিতে ভরেছেন বিদ্যা বালান ও রণবীর কাপুর।সিঙ্গাপুরে অনুষ্ঠিত এবারের আইফা আসর থেকে ৯ জুন শনিবার ‘দ্য ডার্টি পিকচার’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার দেওয়া হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বলিউডের অভিনেত্রী বিদ্যা বালানকে। আর ‘রকস্টার’ ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন রণবীর কাপুর। এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি।সেরা ছবির স্বীকৃতি পেয়েছে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। একই ছবির জন্য সেরা চিত্রপরিচালকের পুরস্কার বগলদাবা করেছেন জাভেদ আখতার ও শাবানা আজমী-তনয়া জয়া আখতার। এই বিভাগে ভাই ফারহান আখতারকে টপকে সেরা নির্মাতা নির্বাচিত হয়েছেন জয়া। অবশ্য ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির জন্য সেরা সহ-অভিনেতা বিভাগে পুরস্কার জিতেছেন এবারের আইফা অনুষ্ঠানের সঞ্চালক ফারহান আখতার।এবারের আইফা আসর থেকে আজীবন সম্মাননা পেয়েছেন দুজন। তাঁরা হলেন একসময়ের পর্দাকাঁপানো বলিউডের অভিনেত্রী রেখা এবং বর্ষীয়ান নির্মাতা রমেশ সিপ্পি।‘লেডিস ভার্সেস রিকি বেহল’ ছবির জন্য বছরের সেরা নবাগত অভিনেত্রী বিভাগে পুরস্কার জিতেছেন পরিনীতি চোপড়া। একই ছবির জন্য সেরা সহ-অভিনেত্রীও নির্বাচিত হয়েছেন তিনি। বলিউডে পা রেখেই দুটি পুরস্কারের স্বীকৃতি পেয়ে অভিভূত পরিনীতি নিজেকে আর ধরে রাখতে পারেননি, কান্নায় ভেঙে পড়েছেন তিনি। ‘ফোর্স’ ছবির জন্য সেরা নবাগত অভিনেতা নির্বাচিত হয়েছেন বিদ্যুত্ জামাল।এ ছাড়া, ‘সিঙ্ঘম’ ছবির জন্য খল চরিত্রে সেরা হয়েছেন প্রকাশ রাজ। আর ‘রকস্টার’ ছবির জন্য সেরা জুটি নির্বাচিত হয়েছেন রণবীর কাপুর ও নার্গিস ফাকরি।