আইফায় ‘থ্রি ইডিয়টস’ ছবির জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্স অফিসে হুলুস্থুল ফেলে দিয়েছিল আমির খান অভিনীত থ্রি ইডিয়টস। আইফা আসরেও সেই একই ঘটনা। সেরা ছবিসহ গুরুত্বপূর্ণ আটটি পুরস্কার গেছে রাজকুমার হিরানি পরিচালিত এই ছবির ভাগে। আইফার এবারের আসরে সেরা অভিনেতা অমিতাভ বচ্চন। অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কারটা ভাগাভাগি হয়েছে বিদ্যা বালান (পা) এবং কারিনা কাপুরের (থ্রি ইডিয়টস) মধ্যে।শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হলো ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি (আইফা) পুরস্কার অনুষ্ঠান।সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন রাজকুমার হিরানি। সেরা গল্পের পুরস্কারও পেয়েছেন তিনি। তবে এই বিভাগে তাঁর সঙ্গী হয়েছেন অভিজিৎ জোশি এবং বিধু বিনোদ চোপড়া। সেরা কমেডি চরিত্রের পুরস্কার পেয়েছেন সঞ্জয় দত্ত (অল দ্য বেস্ট)। এবারের আইফা আসরে পুরস্কার পাওয়া বেশির ভাগ শিল্পী ও কলাকুশলীই ছিলেন অনুপস্থিত। ওয়েবসাইট।