আইফায় ‘দাবাং’ ও ‘মাই নেম ইজ খান’ ছবির বাজিমাত
শেষ হলো ১২তম আইফা অ্যাওয়ার্ডের আসর। এবার বাজিমাত করেছে দাবাং এবং মাই নেম ইজ খান ছবি দুটি। জনপ্রিয় বিভাগে সালমান খানের দাবাং জিতে নিয়েছে ছয় ছয়টি পুরস্কার। তার মধ্যে আছে ২০১০ সালের সেরা ছবির পুরস্কারও। আর মাই নেম ইজ খান ছবিতে অভিনয়ের গুণে শাহরুখ খান পেলেন সেরা অভিনেতার খেতাব। একই ছবির জন্য করণ জোহর পেলেন সেরা পরিচালকের পুরস্কার। ব্যান্ড বাজা বারাত ছবিতে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আনুশকা শর্মা। সেরা নতুন মুখ (নারী) সোনাক্ষি সিনহা (দাবাং) আর (পুরুষ) রণবীর সিং (ব্যান্ড বাজা বারাত)। নেতিবাচক চরিত্রে অভিনয় করে সেরা হয়েছেন সোনু সুদ। সাজিদ-ওয়াজিদ এবং ললিত পণ্ডিতের ঝুলিতে গেছে সেরা সংগীত-পরিচালকের সম্মান। সেরা কণ্ঠশিল্পী রাহাত ফতেহ আলী খান (তেরে মাস্ত মাস্ত) আর মমতা শর্মা (মুন্নি বদনাম হুয়ি)। সেরা পুরুষ পার্শ্বচরিত্র অভিনয়শিল্পী হয়েছেন অর্জুন রামপাল (রাজনীতি)। আশা ভোঁসলেকে জানানো হয়েছে আজীবন সম্মাননা। ওয়েবসাইট।