আইফায় 'ভাগ মিলখা'র জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিল্মফেয়ার জিতে নিয়েছিল আগেই। এবার আইফাতেও (ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি) জয় হলো ভাগ মিলখা ভাগ-এর। সেরা অভিনেতা, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালকসহ পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে ছবিটি। সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন মিলখা সিংয়ের ভূমিকায় অভিনয় করা ফারহান আখতার। সেরা পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। সেরা চিত্রনাট্য (প্রসূন যোশি) ও সেরা পার্শ্ব-অভিনেত্রী (দিব্যা দত্ত) বিভাগেও পুরস্কার জিতেছে ছবিটি।

সেরা অভিনেত্রী বিভাগে তিনটি ছবির জন্য মনোনয়ন পেয়েছিলেন দীপিকা পাড়ুকোন। শেষ পর্যন্ত চেন্নাই এক্সপ্রেস ছবির জন্য এই বিভাগে পুরস্কারও জিতেছেন তিনি। সেরা পার্শ্ব-অভিনেতার পুরস্কার জিতেছেন আদিত্য রায় কাপুর (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি)। রানঝানা ছবির জন্য সেরা নবাগতর পুরস্কার জিতেছেন ধানুশ। কমিক চরিত্রের জন্য সেরা অভিনেতা হয়েছেন আরশাদ ওয়ার্সি (জলি এলএলবি)। সেরা নেতিবাচক চরিত্রের পুরস্কার জিতেছেন ঋষি কাপুর। সংগীত বিভাগের সবগুলো পুরস্কারই জিতেছে আশিকি টু। সেরা সুরকার হয়েছেন মিথুন, অঙ্কিত তিওয়ারি ও জিৎ গাঙ্গুলি। সেরা গায়ক অঙ্কিত। সেরা গায়িকা শ্রেয়া ঘোষাল। সেরা গীতিকার মিথুন (তুম হি হো)।

আইফার ১৫তম আসরটি বসেছিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। এই প্রথম যুক্তরাষ্ট্রে আয়োজিত হলো আইফা অ্যাওয়ার্ডের অনুষ্ঠান। উপস্থাপনা করেছেন শহীদ কাপুর ও ফারহান আখতার। হলিউড তারকা জন ট্রাভোল্টা হূতিক রোশন ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাচে অংশ নিয়েছেন। অনুষ্ঠানটি পরে স্টার প্লাসে প্রচারিত হবে। এনডিটিভি।