আইয়ুব বাচ্চুর জন্মদিনে বিশেষ চমক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাংলাদেশী আইডল’ অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটছেন আইয়ুব বাচ্চু
‘বাংলাদেশী আইডল’ অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটছেন আইয়ুব বাচ্চু

আজ ১৬ আগস্ট। গিটার লিজেন্ড আইয়ুব বাচ্চুর জন্মদিন। এ দিনটি তিনি বরাবরই সাদামাটাভাবে পালন করে থাকেন। তবে এবারের জন্মদিনটা একটু ভিন্নভাবে পালন করা হচ্ছে। এসএ টিভিতে শুরু হওয়া  সংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘বাংলাদেশী আইডল’-এর আজকের পর্বে দেখা যাবে আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে বিশেষ চমক।
জানা গেছে, ‘বাংলাদেশী আইডল’-এর অন্যতম বিচারক আইয়ুব বাচ্চুকে জন্মদিনের বিশেষ উপহার এবং তাঁকে চমকে দেয়ার লক্ষ্যে ভিন্নমাত্রার আয়োজন থাকছে আজকের ‘ওয়ার্কশপ রাউন্ডে’। এই পর্বে ১২ জন সেরা প্রতিযোগী দর্শকের ভোটের জন্য গান পরিবেশন করবেন। প্রতিযোগীদের গান পরিবেশন শেষে দেখা যাবে উপস্থাপক সামিয়া-হিল্লোল চারজন বিচারককে নিজ আসন ছেড়ে মূল মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানান। এ সময়‘বাংলাদেশী আইডল’-এর ১২ প্রতিযোগী সমবেত কণ্ঠে মঞ্চের পেছন থেকে ‘হ্যাপি বার্থ ডে’ গাইতে গাইতে একটি গিটার আকৃতির কেকসহ মঞ্চে প্রবেশ করবেন।
আইয়ুব বাচ্চু বলেন, ‘এভাবে ঘটা করে কখনোই আমার জন্মদিন পালন করা হয় না। এর জন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। সবাই আমার জন্য দোয়া করবেন।’
নির্মাণ প্রতিষ্ঠান ডেল্টা বে সূত্রে জানা যায়, আইয়ুব বাচ্চুর জন্মদিন উপলক্ষে আরও কিছু চমক থাকছে এই বিশেষ পর্বটিতে।

আইয়ুব বাচ্চুর জন্মদিনকে কেন্দ্র করে ওয়ার্কশপ রাউন্ডের বিশেষ পর্বটি প্রচারিত হবে আজ শুক্রবার রাত সাড়ে আটটায়।

উল্লেখ্য, ‘বাংলাদেশী আইডল’-এর এ পর্বের ১২ প্রতিযোগীর গানের পরপরই শুরু হবে দর্শক-ভোটিং রাউন্ড। ৩৬৯০ নম্বরে কল বা এসএমএস করে সবাই ভোট করতে পারবেন তাঁদের প্রিয় প্রতিযোগীকে।