আইরিন পারভিন ৫ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নাটকের কাজ হাতে নিয়েছে নাট্যম রেপার্টরি থিয়েটার। কবি জসীমউদ্দীনের নক্সী কাঁথার মাঠ অবলম্বনে মঞ্চে আসছে নাটকটি—নাম এখনো ঠিক হয়নি। এ নাটকের নির্দেশনা দিচ্ছেন আইরিন পারভিন। আইরিন পারভিন লোপা নামেই তিনি পরিচিত। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুনকবে নতুন নাটকের কাজ শুরু করলেন?এক বছর ধরে নক্সী কাঁথার মাঠ নিয়ে গবেষণা করছি। পাণ্ডুলিপি রচনাও শেষ। হরতালের কারণে এখন বেশ কিছুদিন ধরে টানা কাজ করতে পারছি না আমরা। নাটকটি বর্ণনাত্মক রীতিতে মঞ্চে আসছে। আশা করছি, অন্য রকম একটা কাজ হবে এটি। একই সঙ্গে স্বামী বিবেকানন্দের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে আরেকটি কাজ করছি। এ ছাড়া এ মাসের শেষের দিকে আমার নির্দেশনায় থিয়েটার স্কুলের প্রযোজনা চারিদিকে যুদ্ধ মঞ্চে আসবে।স্বামী বিবেকানন্দ নিয়ে কী ধরনের নাটক করছেন?এই নাটকে স্বামী বিবেকানন্দের জীবনদর্শন ও আদর্শকে তুলে ধরা হয়েছে। এটি লিখেছেন নিরঞ্জন অধিকারী। হঠাৎ ‘নক্সী কাঁথার মাঠ’ নিয়ে আগ্রহী হলেন কেন?রেপার্টরি নিয়ে যখন কাজ শুরু করি, তখনই ভাবনা ছিল দল থেকে আমাদের দেশজ সংস্কৃতি নিয়ে কাজ করব। সেই ভাবনা থেকে প্রথমে আমরা দমের মাদার নাটকটি করেছি। আর এবার নক্সী কাঁথার মাঠ নিয়ে কাজ করছি।রেপার্টরি থিয়েটার নিয়ে কতটুকু আশাবাদী?আমি খুবই আশাবাদী। অনেক দেশেই রেপার্টরি ভালো একটা জায়গায় চলে গেছে। আমাদের দেশেও নতুন নতুন রেপার্টরি তৈরি হচ্ছে। ভালো মানের প্রযোজনা উপহার দিচ্ছে দলগুলো। তাই সব মিলিয়ে রেপার্টরি নিয়ে আশাবাদী হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে এখন।কবে রেপার্টরি গঠন করলেন?আমরা দলটি গঠনের আগে বেশ সময় নিয়েছি। আমি, জুনায়েদ ইউসুফ, সাইদুর রহমান, শিশির রহমান, পরিমল মজুমদারসহ বেশ কয়েকজন মিলে প্রায় পাঁচ বছর ধরে রেপার্টরি নিয়ে গবেষণা করেছি। এ সময়ের মধ্যে কোনো প্রযোজনা হাতে নিইনি। সবাই একটা জায়গায় আসার পরই প্রথম প্রযোজনা দমের মাদার মঞ্চে এনেছি।