আইরিনের ভৌতিক ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইরিন
আইরিন

‘আমি ভূত বিশ্বাস করি না, কিন্তু ভৌতিক ছবি দেখলে ভয় পাই। আর যদি তা রাতে দেখি, তাহলে ওই রাতে আর ঘুমাতেই পারি না। এবার আমি তেমনি এক ভৌতিক ছবিতে অভিনয় করতে যাচ্ছি।’ বললেন আইরিন। একসময় র‌্যাম্পের মডেল হিসেবেই পরিচিত ছিলেন তিনি। তবে এখন নিয়মিত কাজ করছেন চলচ্চিত্রে। আইরিনের নতুন ছবির নাম ভয়ংকর রাত। সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ছবিটির মহরত অনুষ্ঠান আয়োজন করা হয়।

আইরিন বলেন, ‘এ পর্যন্ত যে ছবিগুলোতে অভিনয় করেছি, সবকটিই রোমান্টিক ঘরানার। কিন্তু এবার একেবারেই অন্য রকম একটি ছবিতে অভিনয় করছি।’

ছবির পরিচালক মাসুম বাদল জানান, ঈদুল আজহার পর ভয়ংকর রাত ছবির শুটিং শুরু হবে। আইরিন এখন প্রস্তুতি নিচ্ছেন। আইরিন বললেন, ‘ভৌতিক ছবি নিয়ে আমার মধ্যে ভয় কাজ করছে, আশা করছি ভয়ংকর রাত ছবির শুটিংয়ের পর তা আর থাকবে না।’