আইসিডিবির পুরস্কার পেল ‘বৈষম্য পেরিয়ে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিসেফ ঘোষিত ২০১১ সালের ইন্টারন্যাশনাল চিলড্রেনস ডে অব ব্রডকাস্টিংয়ের (আইসিডিবি) আঞ্চলিক পুরস্কার পেয়েছে শিশু-কিশোরদের ডকুড্রামা বৈষম্য পেরিয়ে। এটিএন বাংলার ‘আমরা করব জয়’ অনুষ্ঠানে প্রচারিত হয়েছিল ডকুড্রামাটি। আইসিডিবির এবারের বিষয় ছিল ‘গার্লস আর বয়েজ আর’। এটিএন বাংলার পাশাপাশি বিশ্বের তিনটি টেলিভিশন ও চারটি রেডিও এবার এই পুরস্কার পেয়েছে। এটিএন বাংলা সূত্রে জানা গেছে, চ্যানেলটির ‘আমরা করব জয়’ অনুষ্ঠানটি আরও কয়েকবার এই পুরস্কার পেয়েছে। এর আগে এই অনুষ্ঠানে প্রচারিত আমরাও পারি (২০০৪), দীপুর জন্য এলিজি (২০০৬), বাঁচার আশা (২০০৭), ভয়েস অব চিলড্রেন (২০০৯) ও সব বাধা পেরিয়ে (২০১০) আইসিডিবির আঞ্চলিক পুরস্কার পেয়েছিল। ইউনিসেফ ১৯৯৪ সাল থেকে প্রতি বছর ইলেক্ট্রনিক প্রচারমাধ্যমে কর্মরত শিশু-কিশোরদের স্বীকৃতি দেওয়ার জন্য এই পুরস্কার দিচ্ছে। পাশাপাশি শিশুদের সমস্যা সম্পর্কে সম্প্রচার প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন করা এই পুরস্কার দেওয়ার অন্যতম উদ্দেশ্য।