আইয়ুব বাচ্চু, মিলা, শফি মণ্ডল ও প্রাচ্যনাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবিসি রেডিও এবারও শ্রোতাদের জন্য পাঁচ দিনের ঈদ আয়োজন সাজিয়েছে জনপ্রিয় শিল্পীদের লাইভ গল্প ও গানে। ‘রবি উত্সবের আওয়াজে’ অনুষ্ঠানে এবার আসছেন আইয়ুব বাচ্চু, মিলা, বাউল শফি মণ্ডল ও প্রাচ্যনাটের গানের দল। আইয়ুব বাচ্চু তাঁর জনপ্রিয় আর নতুন সব গান নিয়ে আসছেন ঈদের তৃতীয় দিন বেলা সাড়ে তিনটায়। এবিসি স্টুডিও থেকে এক নতুন কম্পোজিশনে লাইভ গাইবেন আইয়ুব বাচ্চু। মিলার লাইভ পরিবেশনা শোনা যাবে ঈদের পরদিন একই সময়। প্রাণের গান শোনাবেন বাউল শফি মণ্ডল। আর ফুল, পাখি ও নদীর গান পরিবেশন করবে প্রাচ্যনাট।এবিসি রেডিও এফএম ৮৯.২-এ ঈদের দিন থেকে পাঁচ দিন প্রতিদিন বেলা তিনটার খবরের পর শোনা যাবে ‘রবি উত্সবের আওয়াজে’।