আইয়ুব বাচ্চু ও এলআরবির ‘এবি দ্য কিং’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের জনপ্রিয় ব্যান্ড দল এলআরবি ও আইয়ুব বাচ্চুকে নিয়ে তৈরি হয়েছে টিভি অনুষ্ঠান ‘এবি দ্য কিং’। ঈদের বিশেষ অনুষ্ঠানমালা ‘এবি দ্য কিং’-এর মধ্য দিয়ে এটিএন বাংলার দর্শকদের সামনে ব্যান্ড এলআরবির সঙ্গে হাজির হবেন আইয়ুব বাচ্চু।‘এবি দ্য কিং’ অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মুনমুন। সম্প্রতি এটিএন বাংলার বসুন্ধরা স্টুডিওতে অনুষ্ঠানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। জানা গেছে, অনুষ্ঠানে নতুন-পুরোনো মিলিয়ে আটটি গান পরিবেশন করেছেন আইয়ুব বাচ্চু। উপস্থাপিকা মুনমুনের সঙ্গে আলাপচারিতার ফাঁকে ফাঁকে দর্শকদের জন্য গান গেয়েছেন তিনি। আলাপচারিতায় উঠে এসেছে পুরোনো দিনের স্মৃতিকথা, গান সম্পর্কে তাঁর ভালো লাগা, ভালোবাসা এবং ভবিষ্যত্ পরিকল্পনা। অনুষ্ঠান প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, এক ঘণ্টা ব্যাপ্তির এ অনুষ্ঠানে ‘সুখেরই পৃথিবী’, ‘এখন অনেক রাত’, ‘হাসতে দেখো’, ‘একদিন ঘুমভাঙা শহরে’, ‘সেই তুমি’, সাবিত্রী রায়ের মতো জনপ্রিয় গানের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে ‘অনিমেষ’ এবং ‘যুদ্ধে যাব’ শিরোনামে দুটি নতুন গান।‘এবি দ্য কিং’ অনুষ্ঠানের পরিচালক কুইন রহমান বলেছেন, এটিএন বাংলার এবারের ঈদ আয়োজন অন্যান্য বছরের তুলনায় বেশ আলাদা। অন্যান্য অনুষ্ঠানের পাশাপাশি প্রতি রাতেই একাধিক মিউজিক্যাল শো থাকছে দর্শকদের জন্য। সেগুলোর মধ্যে অন্যতম আইয়ুব বাচ্চুকে নিয়ে ‘এবি দ্য কিং’ এবং জেমসকে নিয়ে ‘জেমস দ্য রক লিজেন্ড’।‘এবি দ্য কিং’ অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১২টা ৪৫ মিনিটে।