আইয়ুব বাচ্চুর পাশে জেমস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইয়ুব বাচ্চুর সঙ্গে ৪০ মিনিট সময় কাটালেন জেমস। গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে আইয়ুব বাচ্চুকে দেখতে যান। এ সময় জেমস চিকিৎসকের কাছ থেকে আইয়ুব বাচ্চুর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। হাসপাতাল থেকে বেরিয়ে এসে জেমস বলেন, ‘বাচ্চু এখন অনেক সুস্থ। একেবারে ফার্স্টক্লাস। চিন্তার কিছু নেই।’ আইয়ুব বাচ্চু এখন স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। এদিকে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে। গতকাল বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চিকিৎসক আবদুল্লাহ আল জামিল। হঠাৎ অসুস্থ হওয়ায় গত মঙ্গলবার স্কয়ার হাসপাতালে ভর্তি হন আইয়ুব বাচ্চু।