আইয়ুব বাচ্চুর শারীরিক অবস্থার উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইয়ুব বাচ্চুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কয়েক দিনের মধ্যে তাঁকে বাসায় নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জানা গেছে, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আইয়ুব বাচ্চুকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে গত শুক্রবার সন্ধ্যায় কেবিনে স্থানান্তর করা হয়। আইয়ুব বাচ্চুর চিকিৎসক আবদুল্লাহ আল-জামিল বলেন, ‘প্রতিদিনই আইয়ুব বাচ্চুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে। এখন কেবিনেই তাঁর চিকিৎসা চলবে। তবে বাসায় যাওয়ার পর তাঁকে বেশ কিছুদিন বিশ্রামে থাকতে হবে।’হঠাৎ অসুস্থ হওয়ায় গত মঙ্গলবার রাতে আইয়ুব বাচ্চুকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।