আইয়ুব বাচ্চুর সুরে চলচ্চিত্রের গানে ন্যান্সি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ চলচ্চিত্রের জন্য গান করলেন ন্যান্সি। কবির বকুলের লেখা গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু।এবারই প্রথম আইয়ুব বাচ্চুর সুরে চলচ্চিত্রের কোনো গানে কণ্ঠ দিলেন ন্যান্সি। ‘ভাবনায় ডুবি ভাবনায় ভাসি, ভাবনায় ছায়া বাজি’ গানটির রেকর্ডিং গত শনিবার আইয়ুব বাচ্চুর স্টুডিওতে সম্পন্ন হয়েছে।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে ন্যান্সি বলেন, ‘আইয়ুব বাচ্চুর সুরে এর আগে বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দিয়েছিলাম। এবার চলচ্চিত্রের জন্য গান করলাম। ভালোই লেগেছে গানটি করে। গানটির কথাও অসাধারণ। বাচ্চুর ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম পূর্ণাঙ্গ গান। কাজটি করে আমি নিজে অনেক সন্তুষ্ট।’সামনের ঈদের জন্য বেশ কয়েকটি মিশ্র অ্যালবামের জন্যও গান করছেন ন্যান্সি। পাশাপাশি এরই মধ্যে বেশ কয়েকটি নাটক এবং চলচ্চিত্রের কয়েকটি গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।