আউটসাইডারের প্রথম মঞ্চায়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় নাট্যশালার মূলমঞ্চে আগামী শনিবার সন্ধ্যা সাতটায় প্রদর্শিত হতে যাচ্ছে ঢাকা থিয়েটারের নতুন নাটক ‘আউটসাইডার’। এটি ঢাকা থিয়েটার ৩৯তম প্রযোজনা। বিশ্বখ্যাত লেখক আলবেয়ার কামুর উপন্যাস অবলম্বনে নাটক ‘আউটসাইডার’।
ঢাকা থিয়েটারের পরিচালক নাসিরউদ্দীন ইউসুফ বলেন, ‘১৪ মার্চ সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাটকটির কারিগরি মঞ্চায়ন ও প্রেস শো সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার জাতীয় নাট্যশালার মূলমঞ্চে এই নাটকের উদ্বোধনী মঞ্চায়ন সবাইকে দেখার আমন্ত্রণ রইল। সবার আন্তরিক সহযোগিতাই আমাদের চলার পথের অনুপ্রেরণা।
আউটসাইডার নাটকের সংগীত, পোশাক পরিকল্পনা ও সহযোগী নির্দেশক হিসেবে আছেন শিমূল ইউসুফ। আর মঞ্চ পরিকল্পনা করেছেন নাসির উদ্দীন ইউসুফ এবং পোস্টার ডিজাইন করেছেন আফজাল হোসেন।