প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমারা আসলেই একটু নীরস। তা-না হলে এভাবে সেলেনার দুর্দান্ত পার্টিতে কেউ পানি ঢেলে দেয়! তা-ও আবার পুলিশ ডেকে সেলেনার পার্টির সর্বনাশ করা! সেলেনা তাঁর লসঅ্যাঞ্জেলসের বাড়িতে বন্ধুবান্ধব নিয়ে পার্টি করছিলেন। আর পার্টি মানেই তো খাবার, আড্ডা, গান আর নাচ। তাই নিয়ম মেনে সেসবই হচ্ছিল। কিন্তু নীরস প্রতিবেশীদের সেই পার্টি সহ্য হলো না। সেলেনার বাড়ির উঁচু শব্দের গান তাদের শান্তিহরণ শুরু করে। তাই একসময় আর সইতে না পেরে পুলিশ ডেকে বসে তারা। আর পুলিশ এসে সেলেনার গানের আওয়াজ কমানোর নির্দেশ দেয়। পুলিশের নির্দেশ তো আর সেলেনা অমান্য করতে পারেন না। তিনি তো আর বিবার নন! তাই সুবোধ বালিকার মতো সেলেনার পার্টি চলে অল্প আওয়াজের মিউজিক সিস্টেম দিয়েই।