চ্যানেল ওয়ানে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক গর্ভধারিণী। নিজের উপন্যাস থেকে নাট্যরূপ দিয়েছেন সমরেশ মজুমদার। পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। নাটকে অভিনয় করছেন হিল্লোল। কথা হলো তাঁর সঙ্গে।‘গর্ভধারিণী’ নাটকে সুদীপের গল্প বলুন।চারজনের দলে সুদীপ মাঝেমধ্যে নেতৃত্ব দেয়। আবার সে নেতৃত্বের ব্যাপারে আনন্দকেও সুযোগ দেয়। এক ঘটনায় পত্রিকায় তাদের ছবি ছাপা হয়। এরপর তারা আত্মগোপন করতে চলে আসে পিসির বাড়িতে। এখানে পিসির ভাড়াটের মেয়েটি সুদীপের ব্যাপারে বেশ আগ্রহী। ব্যাপারটি টের পেয়েছে তার অন্য তিন বন্ধু। তারা সুদীপকে নিয়ে বেশ মজা করছে। এতটুকু পর্যন্তই আমরা কাজ করেছি।কিছুদিন আগে এফডিসিতে এই নাটকের শুটিংয়ে কী হয়েছিল?মারাত্মক ঘটনা! দৃশ্য অনুযায়ী আমরা একটা পেট্রল বোমার বিস্ফোরণ ঘটাব। এই অংশের শুটিং হচ্ছিল এফডিসিতে। সবাই ধারণা করেছিলাম, পটকার মতো আওয়াজ হবে। কিন্তু পরে এই বোমার আওয়াজে আমরাই ভয় পেয়ে গিয়েছিলাম। এফডিসির ভেতরে বলে কোনো অঘটন ঘটেনি। বাইরে থেকে সবাই বুঝতে পেরেছে, ভেতরে শুটিং হচ্ছে।এখন এই নাটকের কোনো কাজ হচ্ছে?এখন আপাতত হচ্ছে না। যে কাজগুলো করেছি, সেগুলোই দেখানো হচ্ছে। তবে মে মাসে বেশ লম্বা সময় ধরে নাটকটির কাজ হবে। পরিচালক বান্দরবানে কাজ করার পরিকল্পনা করছেন। তখন তো তাপমাত্রা খুব বেশি থাকবে, তাই আমরা চাইছি, ওই কাজগুলো ভারতের দার্জিলিংয়ে হলে ভালো হবে। ওখানে প্রায় কাছাকাছি লোকেশন পাওয়া যাবে। আর তাপমাত্রাটাও কম হবে। কাজ করে শান্তি পাব। দেখি পরিচালক শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন।টিভি নাটকে আপনার কাছাকাছি সময়ের অনেকেই চলচ্চিত্রে অভিনয় করছেন। আপনি কিছু ভেবেছেন?আমিও সামনে চলচ্চিত্রে কাজ করব। ইফতেখার ফাহমির এ ছবির নাম টু বি কন্টিনিউড...। এরই মধ্যে পরিচালকের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। শুনেছি, তিনি মে মাস নাগাদ ছবির কাজ শুরু করবেন। বিনোদন প্রতিবেদক