আকাঙ্ক্ষা ও রৌহান ‘ছোটে ওস্তাদ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারত ও পাকিস্তানের শিশুদের নিয়ে নির্মিত রিয়েলিটি শো ছোটে ওস্তাদ-এর চূড়ান্ত অনুষ্ঠান হয়ে গেল গত রোববার রাতে। এতে চ্যাম্পিয়ন হয়েছে আকাঙ্ক্ষা শর্মা (ভারত) ও রৌহান আব্বাস (পাকিস্তান) জুটি। দুই বিজয়ীর প্রত্যেকের হাতে ১০ লাখ রুপি তুলে দেওয়া হয়। রানারআপ হয়েছে ঋষভ (ভারত) ও মুন (পাকিস্তান)। তাদের প্রত্যেকে পেয়েছে পাঁচ লাখ রুপি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গোলমাল-৩ ছবির পরিচালক রোহিত শেঠি, অভিনেতা অজয় দেবগন, তুষার কাপুর ও অভিনেত্রী কারিনা কাপুর উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে আরও ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী আশা ভোঁসলে। আর বিচারকের আসনে ছিলেন শিল্পী সনু নিগম ও রাহাত ফতেহ আলী খান। ওয়েবসাইট।