আকাশ আমি ভরব গানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথের গান, মাঝেমধ্যে নৃত্য, কবিতা আবৃত্তি এবং প্রবন্ধ, পত্র ও নাটকের অংশবিশেষের পাঠ। রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন মৃদঙ্গ। গতকাল শুক্রবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি ভবনে অনুষ্ঠান শুরু হয় মৃদঙ্গের শিল্পীদের সমবেত কণ্ঠে ‘হে নতুন’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে। একক সংগীত পরিবেশন করেন আইনুন নাহার, জাকির হোসেন, সুমাইয়া ফারাহ খান প্রমুখ। শিল্পীরা ‘ন্যায় অন্যায় জানি নে’, ‘বঁধু কোন আলো লাগল চোখে’, ‘ফুলে ফুলে ঢলে ঢলে’—এসব গান গেয়ে শোনান।