আকাশ থেকে পড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষ ছবির সিক্যুয়েল তৈরি হচ্ছে; এটা পুরোনো খবর। নতুন খবর হলো, এই ছবিতে অভিনয় করবেন চিত্রাঙ্গদা সিং। বলিউডের এই অভিনয়শিল্পী কৃষ-এর জন্য আকাশেও উড়বেন। আর তাই কদিন আগে স্কাই ডাইভিংয়ের প্রশিক্ষণ নেওয়ার জন্য তিনি পাড়ি জমালেন লস অ্যাঞ্জেলেসে। ছবিতে চিত্রাঙ্গদাকে সমুদ্রপৃষ্ঠের ১৪ হাজার ফুট ওপর থেকে লাফিয়ে পড়তে হবে। একে বলে ‘অ্যাকসেলারেটেড ফ্রি ফল’। আকাশ থেকে পড়ার দৃশ্যে অভিনয়ের ব্যাপারে বললেন চিত্রাঙ্গদা, ‘এর আগে আমি চারবার চার হাজার ৫০০ ফুট উঁচু থেকে লাফিয়ে পড়েছি। এবার তারচেয়েও উঁচু থেকে লাফাতে হবে।’ ওয়েবসাইট।