আকিরা কুরোসাওয়ার ছবি নিয়ে উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকিরা কুরোসাওয়া
আকিরা কুরোসাওয়া

৬ সেপ্টেম্বর ছিল জাপানের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আকিরা কুরোসাওয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ইন্টারন্যাশনাল একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া, জাপান ফাউন্ডেশন, ঢাকার জাপান দূতাবাস ও বাংলাদেশ জাতীয় জাদুঘরের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী চলচ্চিত্র উৎস​েবর আয়োজন করা হয়েছে। ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর এ উৎসব অনুষ্ঠিত হবে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। এখানে আকিরা কুরোসাওয়ার ১৩টি চলচ্চিত্র দেখানো হবে। প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

প্রদর্শনীর পাশাপাশি আকিরা কুরোসাওয়ার চলচ্চিত্র ও তাঁর নান্দনিক কাজের ওপর আলোকপাত করার জন্য আয়োজন করা হয়েছে ‘এক্সপ্লোর কুরোসাওয়া’ শিরোনামে তিন দিনের কর্মশালা। ২০ থেকে ২২ সেপ্টেম্বর প্রতিদিন বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা  পর্যন্ত আয়োজিত এই কর্মশালা পরিচালনা করবেন ভারতের সঞ্জয় ঘোষ। জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত এ কর্মশালায় অংশগ্রহণের জন্য  <http://iafm.edu.bd/registration/> ঠিকানায় নাম নিবন্ধন করতে হবে।

চলচ্চিত্র প্রদর্শনী আর কর্মশালার ব্যাপারে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে হবে ০১৭৩১৬৮৩৬৭৭ ও ০১৯১২০৪৪০০২ নম্বরে। বিজ্ঞপ্তি।