আক্কেল সেলামি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আক্কেল সেলামি সম্ভবত একেই বলে। ভুল করে রান্নাঘরে কাটাকুটি করার এক সেট ছুরি রেখে দিয়েছিলেন মালপত্রের মধ্যে। আর তাই নিয়ে দুবাই বিমানবন্দরে তুলকালাম। ঘটনার হোতা টোয়াইলাইট ছবির তারকা অ্যাশলি গ্রিন আর তাঁর ছেলেবন্ধু গায়ক জো জোনাস। এই বোকামির দায়ে প্রায় গ্রেপ্তার হতে বসেছিলেন তাঁরা। অল্পের জন্য রক্ষা পেয়েছেন। ‘আমরা মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্র যাচ্ছিলাম। বুঝতেই পারছেন, খুব কড়া তল্লাশি হচ্ছিল। এর মধ্যেই দেখি নিরাপত্তাকর্মীরা আমাদের দিকে কড়া চোখে তাকাচ্ছে। তখনই আমার মনে পড়ল পনির কাটা ছুরিগুলো ভুলে ব্যাগের মধ্যেই রাখা হয়ে গেছে।’ ভুলের ব্যাখ্যাটা এভাবেই দিয়েছেন অ্যাশলি।চার মাস ধরে চুটিয়ে প্রেম করছেন অ্যাশলি আর জো। ওয়েবসাইট।