আখতারুজ্জামান ইলিয়াস ও মোনাজাতউদ্দিন স্মারক বক্তৃতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের ৬৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গত সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ভিআইপি মিলনায়তনে স্মারক বক্তৃতার আয়োজন করে চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিন স্মৃতি সংসদ। ‘আখতারুজ্জামান ইলিয়াস ও মোনাজাতউদ্দিনের রচনায় উত্তরবঙ্গের জনজীবন’ শীর্ষক স্মারক বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক সরিফা সালোয়া ডিনা। প্রধান অতিথি ছিলেন কামাল লোহানী। সভাপতিত্ব করেন স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সভাপতি এম আনোয়ারুল হক। অনুষ্ঠানে মোনাজাতউদ্দিনের স্ত্রী নাসিমা মোনাজাত উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন সংসদের সাধারণ সম্পাদক দীনেশ দাস। বিজ্ঞপ্তি।