আগরতলায় সেলিম আল দীনের তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গতকাল শনিবার সন্ধ্যায় দেখানো হলো সেলিম আল দীনের জীবন ও কর্ম নিয়ে তৈরি তথ্যচিত্র দৃশ্যে অদৃশ্যে হূৎস্পন্দন। সন্ধ্যা ছয়টায় স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এটি আয়োজন করেছে সিনেডেল।তথ্যচিত্রটি তৈরি করেছেন বিশ্ব রায়। ৫৫ মিনিটের এই তথ্যচিত্রের সঙ্গে আরও দেখানো হলো বাংলাদেশের মানিকগঞ্জের গাজীর গানের শিল্পী সাইদুর রহমান বয়াতিকে নিয়ে একই পরিচালকের নির্মিত আরেকটি তথ্যচিত্র শেষ আশ্রয়।