আগরতলায় 'কোর্ট মার্শাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোর্ট মার্শাল নাটকের দৃশ্য
কোর্ট মার্শাল নাটকের দৃশ্য

ভারতের আগরতলায় বাংলাদেশ নাট্যোৎসবে গতকাল শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হলো থিয়েটার আর্ট ইউনিটের নাটক কোর্ট মার্শাল। ২৮ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই উৎসবের আয়োজন করে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ছন্দনীড়। জানা গেছে, এই উৎসবে আরও আমন্ত্রণ জানানো হয় ঢাকার নাটকের দল নাট্যধারা ও সিলেটের মণিপুর থিয়েটারকে।
কোর্ট মার্শাল নাটকটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান। গতকাল নাটকটির ২১০তম প্রদর্শনী হলো।