আগরতলায় ‘সংগীত গ্রাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্ত্রীয় সংগীতের প্রখ্যাত শিল্পী ওস্তাদ রশিদ খান এবার ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় সংগীত গ্রাম গড়েছেন। জানা গেছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীদের গুরুকুল ধাঁচে শিক্ষা দেওয়া হবে। শিক্ষা দেবেন ভারতের নামী শিল্পীরা। থাকবেন ওস্তাদ রশিদ খান নিজেও।আগামী জানুয়ারি মাসে চালু হচ্ছে এই সংগীত গ্রামের কার্যক্রম। ১২ নভেম্বর এই সংগীত গ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত কুমার বোস প্রমুখ শিল্পী।এদিকে প্রখ্যাত জাদুশিল্পী পি সি সরকার জুনিয়রও আগরতলায় একটি প্রতিষ্ঠান গড়ছেন। এটি করা হচ্ছে ত্রিপুরার খয়েপুরে ১০ একর জমির ওপর। জাদুসহ বিভিন্ন শিক্ষা দেওয়া হবে এ প্রতিষ্ঠানে।