আগামী ঈদে আসছে ১৫তম একক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর রোজার ঈদে গায়িকা ডলি সায়ন্তনীর একক অ্যালবাম বনমালী বেরিয়েছিল। সেটি ছিল শিল্পীর ১৪তম একক অ্যালবাম। এবার ডলি সায়ন্তনী কাজ শুরু করেছেন ক্যারিয়ারের ১৫তম একক অ্যালবামের। এরই মধ্যে বেশ কয়েকটি গান বাছাইয়ের কাজও করে ফেলেছেন। আরও কিছু গান বাছাইয়ের কাজও চলছে বলে শিল্পী সূত্রে জানা গেছে। ডলি জানান, ‘আমার ১৫তম একক অ্যালবামের পুরোটাই হবে আধুনিক গানের। মাঝে অনুরোধের কারণে বেশকিছু লোকগান করেছি এবং প্রযোজনা প্রতিষ্ঠানের অনুরোধে লোকগানের অ্যালবামও করেছিলাম। আর অ্যালবামগুলো বেশ শ্রোতাপ্রিয়ও হয়েছিল।’নতুন অ্যালবাম প্রসঙ্গে ডলি আরও বলেন, ‘আপাতত একক অ্যালবামটি নিয়েই ভাবছি। কোনো ধরনের মিক্সড অ্যালবামে গান করার ইচ্ছা নেই। আমি আসলে ১৫তম অ্যালবামটা একটু বেশি সময় নিয়েই করতে চাচ্ছি। আমি মনে করি, তাড়াহুড়ো করে আর যাই হোক, গান করা সম্ভব না। তা ছাড়া বর্তমানে আমাদের অডিও ইন্ডাস্ট্রির অবস্থাও খুব একটা ভালো না।’ নতুন এই একক অ্যালবামের কাজ ছাড়া বর্তমানে ডলি সায়ন্তনী স্টেজ শো আর চলচ্চিত্রে প্লে-ব্যাক নিয়ে ব্যস্ত সময় পার করছেন।