আগামী কালের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঙ্কজীবনের অনেক হিসাবের অঙ্ক মেলাতে ব্যস্ত দুই যুবক। অন্ধকার জগতের এক মানুষের সহযোগিতা নিয়ে দুজনই এগিয়ে চলতে চায়। কিন্তু তবু তাদের থামতে হয়। তাদের জীবনের সঙ্গে যোগ হয় আরও দুজন। গল্প বাড়তে থাকে। অঙ্ক মেলানো কঠিন হয়ে যায়। এমনই এক গল্প নিয়ে পরিচালক শাহীন-সুমন নির্মাণ করেছেন অঙ্ক ছবিটি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, মারুফ, রত্না, দিতি, ডিপজলসহ আরও অনেকে।চম্পা রানির আখড়াএক গোপন আখড়া থেকে শুরু হয় মিশন। ন্যায়ের জন্য লড়াই করে কয়েকজন। এ লড়াইয়ে ভীত হয়ে পড়ে কিছু মুখোশধারী সমাজপতি। গোপন মিশনের সঙ্গে কে জড়িত? জানা যায়, চম্পা রানির আখড়া থেকে সবকিছু করা হচ্ছে। এমনই এক গল্প নিয়ে পরিচালক স্বপন চৌধুরী নির্মাণ করেছেন চম্পা রানির আখড়া ছবিটি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল, প্রিন্স, সামিয়া, মিশা সওদাগরসহ আরও অনেকে।