আগামী বছর আমরা বিয়ে করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক চৌধুরী ভিলা। নাটকটি লিখেছেন মশিউল আলম এবং পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে অভিনয় করছেন নওশীন। কথা হলো তাঁর সঙ্গে।কয়েক দিন আপনার মুঠোফোন বন্ধ পেয়েছি।দেশের বাইরে ছিলাম। থাইল্যান্ডের ব্যাংকক আর পাতায়াতে গিয়েছিলাম, মুহাম্মদ মোস্তফা কামালের নতুন ধারাবাহিকের শুটিংয়ে। নাম সার্কেল। পাতায়া নামটি এখন আমাদের শিল্পীদের মুখে প্রায়ই শোনা যায়। আমিও একবার গিয়েছিলাম, কয়েক বছর আগে। তবে এবার অনেক বেশি ভালো লেগেছে।কেন?শুটিংয়ের ফাঁকে হঠাৎ তিন দিনের ছুটি পেয়ে যাই। তখন সবাই মিলে চলে যাই ফিফি দ্বীপে। হলিউডের দ্য বিচ ছবির যেখানে শুটিং হয়েছিল, সেই থাই দ্বীপেও গিয়েছিলাম। ড্যানি বোয়েলের ওই ছবিতে অভিনয় করেছিলেন লিওনার্দো ডিক্যাপ্রিও। সেখানে বড় দুর্ঘটনা ঘটতে পারত। আমি সাগরে পড়ে গিয়েছিলাম।কীভাবে?নৌকায় উঠেছিলাম। সাগরে তো ঢেউ সব সময়ই থাকে। সাঁতার জানি না। ভয় লাগছিল। কিছু বুঝে ওঠার আগেই নৌকা থেকে পানিতে পড়ে যাই। সঙ্গে লাইফ জ্যাকেট ছিল, তাই বেঁচে গিয়েছি। নৌকার মাঝি কে ছিলেন?হিল্লোল। ও খুব ভয় পেয়েছিল। আমাদের সঙ্গে আরও অনেকে গিয়েছিলেন—অপর্ণা, মিশু, ছন্দা, দীপান্বিতা, ফারুক আহমেদ, এজাজুল ইসলাম, মুকিত ভাই। হিল্লোলের সঙ্গে আপনার সম্পর্কটা কত দিন হলো?এক বছর পূর্ণ হলো এ মাসে। আপনারা বিয়ে করছেন কবে?আগামী জানুয়ারি পর্যন্ত আমি আর হিল্লোল খুব ব্যস্ত থাকব। এ মাসে অস্ট্রেলিয়া যাচ্ছি, ফিরে এসে যাব সিঙ্গাপুরে। এরপর নাটক আর বিভিন্ন অনুষ্ঠানের কাজ তো আছেই। ইচ্ছা আছে, নতুন বছরের গোড়ার দিকে সবাইকে ভালো একটা খবর জানাতে পারব। সেই ভালো খবরটা কী?সবকিছু ঠিক থাকলে আগামী বছর আমরা বিয়ে করব।