আগামী বছর বিয়ে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়েটা বুঝি করেই ফেলছেন কারিনা কাপুর। বলিউডের একটি সূত্র বলছে, আগামী বছরের ফেব্রুয়ারি নাগাদ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কারিনা-সাইফ। ইতিমধ্যে পোশাক-আশাক ঠিক করতে নয়াদিল্লি ঘুরে এসেছেন কারিনা। সাইফ আলী খানের মা শর্মিলা ঠাকুরের পছন্দের ডিজাইনার রিতু কুমার। শর্মিলার ইচ্ছা, বিয়েতে তাঁর পুত্রবধূ রাজকীয় সাজে থাকবে। আর রাজকীয় পোশাকের ডিজাইনে রিতু কুমারই সেরা। আগামী ডিসেম্বর নাগাদ সাইফ ও কারিনা বিয়ের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে পারেন। একই সময় সাইফ আলী খান প্রযোজিত ছবি এজেন্ট বিনোদ মুক্তি দেওয়া হবে। এদিকে কারিনা কাপুর এখন বুঝেশুনে ছবিতে চুক্তিবদ্ধ হচ্ছেন। কারণ, হাতে তাঁর বড় বাজেটের ছবি হিরোইন। ওয়েবসাইট।