আগামী বছরে আসবে ‘জুরাসিক পার্ক ৪’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডাইনোসরদের নিয়ে বৈজ্ঞানিক কল্পকাহিনি-নির্ভর চলচ্চিত্র ‘জুরাসিক পার্ক’ তৈরি করে হইচই ফেলে দিয়েছিলেন অস্কারজয়ী হলিউডের চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৯৩ সালের ১১ জুন। সম্প্রতি ছবিটির চতুর্থ সিক্যুয়েলের মুক্তির তারিখ ঘোষণা করেছে ইউনিভার্সেল স্টুডিওস। আগামী বছরের ১৩ জুন মুক্তি পাবে ‘জুরাসিক পার্ক ৪’। সিরিজের প্রথম দুটি ছবির পরিচালক স্পিলবার্গ হলেও, ২০০১ সালে মুক্তি পাওয়া ‘জুরাসিক পার্ক ৩’ ছবিটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন জো জনস্টন। ‘জুরাসিক পার্ক ৪’ ছবির পরিচালক এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি। এবারও পরিচালকের আসন থেকে দূরে থাকবেন বলেই জানিয়েছেন স্পিলবার্গ। তবে ছবিটির সঙ্গে প্রযোজক হিসেবে সম্পৃক্ত থাকবেন তিনি। এক খবরে এমনটিই জানিয়েছে ইয়াহু নিউজ। ‘জুরাসিক ৪’ ছবির চিত্রনাট্য লিখছেন রিক জাফা এবং অ্যামান্ডা সিলভার। এর আগে তাঁরা ‘রাইজ অব দ্য প্ল্যানেট অব দ্য এপস’ ছবির চিত্রনাট্য লিখেছিলেন।এদিকে ‘জুরাসিক পার্ক’ সিরিজের প্রথম তিনটি ছবি থ্রিডি ফরম্যাটে রূপান্তরের কাজ চলছে। চলতি বছরের ৫ এপ্রিল থেকে থ্রিডি ফরম্যাটে ছবিগুলো দেখার সুযোগ পাবেন চলচ্চিত্রপ্রেমী দর্শকরা।