আগামী সপ্তাহে বিয়ের পিঁড়িতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৯ অক্টোবর ব্যাচেলর জীবনের অবসান হতে যাচ্ছে বলিউড অভিনেতা বিবেক ওবেরয়ের। ওই দিনই তিনি ভারতের ব্যাঙ্গালুরু শহরের প্রিয়াঙ্কা আলভাকে বিয়ে করতে যাচ্ছেন; তবে খুব একটা জাঁকজমক করে নয়। দুই পরিবারে লোকজন ছাড়াও বলিউডে তাঁদের খুব কাছের কিছু লোক উপস্থিত থাকবেন বলে জানা গেছে। জানা গেছে, বিয়ের পর আপাতত মধুচন্দ্রিমাতে যাওয়া হচ্ছে না এ নবদম্পতির। বিবেক ওবেরয়কে বর্তমানে পরিচালক রামগোপাল ভার্মার ছবির প্রচারণায় ব্যস্ত থাকতে হবে। এবং সে কথা বিবেক জানিয়েছেনও প্রিয়াঙ্কাকে। এ ব্যাপারে প্রিয়াঙ্কাও চান বিবেক আগে ক্যারিয়ারের দিকে মনোযোগ দিক। তারপর সময় করে না হয় মধুচন্দ্রিমাতে যাওয়া যাবে। উল্লেখ্য, বলিউডের আরেক অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে প্রেমে ব্যর্থ হয়ে বিবেক সিদ্ধান্ত নেন যে আর কখনো বলিউডের কাউকে অন্তত ঘরণি করবেন না। এ ছাড়া ঐশ্বরিয়া রাইকে নিয়ে একসময় সালমান খানের সঙ্গে মনোমালিন্যও হয় বিবেকের।