আগামীকাল কমেডি ফেস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমেডি ফেস্টের প্রচ্ছদ
কমেডি ফেস্টের প্রচ্ছদ

আগামীকাল চট্টগ্রামে আয়োজন করা হয়েছে ‘কমেডি ফেস্ট’-এর। ‘চিটাগাং কমেডি উৎসব ২০১৬’ শিরোনামের অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট হলে এ আয়োজনটি করেছে চট্টগ্রাম কমেডি ক্লাব। 

এতে অংশ নিচ্ছে ভারতের জি বাংলায় কৌতুক বিষয়ক রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার’ এ অংশ নেওয়া চট্টগ্রামের প্রতিযোগীরা। এ তালিকায় আছেন এবারের রানার আপ কমর উদ্দিন এবং প্রতিযোগিতায় অংশ নেওয়া একই জেলার তানজিলা কলি, ইয়াকুব রাসেল, সাইফুল, কায়কোবাদসহ প্রমুখ। এ ছাড়া এনটিভির কৌতুক বিষয়ক রিয়্যালিটি শো ‘হাশো’র প্রতিযোগীরাও অংশ নেবেন উৎসবে।
আয়োজকদের পক্ষ থেকে কমর উদ্দিন বলেন, ‘এরই মধ্যে সকল আয়োজন শেষ হয়েছে। বেশির ভাগ টিকিটও বিক্রি হয়ে গেছে। আশা করছি জমজমাট একটা আয়োজন হবে।’
তিনি জানান, ক্রমান্বয়ে দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হবে ‘কমেডি ফেস্ট’।