আগামীকাল কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনিবার ১৪ নভেম্বর কলকাতার ঐতিহ্যবাহী আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন হচ্ছে। বলিউড তারকা অমিতাভ বচ্চন এ উৎ​সবের উদ্বোধন করবেন। এবার এই উত্সব পা দিচ্ছে ২১ বছরে। এবারের উত্সবে যোগ দিচ্ছে ১৬টি দেশের ১৪৯ টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

২১ তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে বাংলাদেশের দুটি ছবি। একটি মনসুর আলী পরিচালিত সংগ্রাম, অন্যটি ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সুমন ধর নির্মিত ছবি আমি ও আইসক্রিমঅলা। এছাড়াও এই উত্সবে দেখানো হবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর প্রকাশ রায় নির্মিত প্রামাণ্য তথ্যচিত্র বার্থ অব এ ফ্ল্যাগ।
উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বলিউড তারকা জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, বিদ্যা বালান, মৌসুমী চট্টোপাধ্যায় প্রমুখ।
আগামীকাল বিকেলে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই চলচ্চিত্র উত্সবের পর্দা উঠবে। উত্সবটি চলবে ২১ নভেম্বর পর্যন্ত। কলকাতার ১২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে উৎসবে অংশ নেওয়া ছবিগুলো।