আগামীকাল বেলা ১১টায় খুলবে মেলার দ্বার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সান, ফান অ্যান্ড দ্য সি: দ্য ম্যাজিক অব থাইল্যান্ড’ বইয়ের মোড়ক উন্মোচন করছেন মন্ত্রী আসাদুজ্জামান নূর ও অতিথিরা
‘সান, ফান অ্যান্ড দ্য সি: দ্য ম্যাজিক অব থাইল্যান্ড’ বইয়ের মোড়ক উন্মোচন করছেন মন্ত্রী আসাদুজ্জামান নূর ও অতিথিরা

আগামীকাল মঙ্গলবার অমর একুশে গ্রন্থমেলার দ্বার খুলবে বেলা ১১টায়। গতকাল ​রোববার নতুন বইয়ের মোড়ক উন্মোচন করতে এসে এমন ঘোষণা দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির দাবির পরিপ্রেক্ষিতে এই ঘোষণা মন্ত্রী।

গতকাল মেলায় এসে জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্যাভিলিয়নে বসেন মন্ত্রী। এ সময় প্রকাশকেরা মেলার সময় বাড়ানোর দাবি জানান। তিনি শেষ দিনের মেলা বেলা ১১টা থেকে শুরু করার ঘোষণা দেন। এ বিষয়ে একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান বলেন, ‘আমরা লেখক-পাঠকদের দাবির পরিপ্রেক্ষিতে মেলার সার্বিক দিক বিবেচনা করে তাঁর সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছি।’

গতকাল মেলায় জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির প্যাভিলিয়নের সামনে অমিয় মাজহারের ভ্রমণকাহিনি ‘সান, ফান অ্যান্ড দ্য সি: দ্য ম্যাজিক অব থাইল্যান্ড’ বইটির মোড়ক উন্মোচন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় উপস্থিত ছিলেন জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি এবং অমিয় মাজহারের বাবা মাজহারুল ইসলাম, মা তাজনিনা রহমান ও সমিতির সাবেক সভাপতি ওসমান গণি। বইটি প্রকাশ করেছে পাঞ্জেরি পাবলিকেশনস লিমিটেড। এ সময় সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘লেখকের পরিবারের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। কিন্তু এ সম্পর্কের খাতিরে নয়, লেখকের টানে এসেছি। কারণ, ওকে জন্মের পর থেকে দেখছি, ওর নামটাও আমার দেওয়া। ও এই ছোট্ট বয়সে বই লিখেছে, তা-ও ভ্রমণকাহিনি! আমি এখনো পড়ি নাই, তবে নতুন লেখকের জন্মকে স্বাগত জানাই।’ মা-বাবার সঙ্গে অমিয় মাজহারের থাইল্যান্ড ভ্রমণ সচিত্রভাবে উঠে এসেছে এ বইয়ে। বর্ণনার সঙ্গে রয়েছে নানা আলোকচিত্র।