আগামীকাল মুক্তি পাচ্ছে ইন্সপেক্টর নটি কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্সপেক্টর নটি কে ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও জিৎ
ইন্সপেক্টর নটি কে ছবিতে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া ও জিৎ

১৯ জানুয়ারি ভারতের কলকাতায় মুক্তি পেয়েছে বাংলাদেশের নায়িকা ফারিয়া ও কলকাতার নায়ক জিৎ অভিনীত ইন্সপেক্টর নটি কে ছবিটি। অশোক পতি পরিচালিত এই ছবিটি এবার বাংলাদেশে আসছে। আমদানি নীতিমালায় ২৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবুদল আজিজ। জিৎ ও ফারিয়া ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা, শহিদুল আলম সাচ্চু, চিকন আলী অনির্বাণ ভট্টাচার্য (কলকাতা) প্রমুখ। ছবিতে গান লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায় ও প্রাঞ্জল। সংগীত করেছেন স্যাভি ও শুদ্ধ রায় আর গেয়েছেন রাজ রহমান, দেব নেগি, স্বীতা পণ্ডিত প্রমুখ। 

ইন্সপেক্টর নটি কে ছবিটি আমদানির পরিবর্তে ভারতে রপ্তানি করা হয়েছে নাদির চৌধুরী পরিচালিত মেয়েটি এখন কোথায় যাবে ছবিটি।
আগামীকাল ঢাকাসহ দেশের ৮১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি।