প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা ও ছেলের মধ্যে সেতু হয়ে থাকা নাতিকে নিয়ে ছবির মূল গল্প। এই নাতিকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বিবাদ শুরু হয়। গল্পের একটা পর্যায়ে সেই বিবাদ আদালতে গিয়ে ঠেকে। এটি টালিউডের পোস্ত ছবির গল্প।
আগামীকাল বাংলাদেশের ঢাকার বসুন্ধরা সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার, বলাকা, মধুমতি, শ্যামলী, সনি, যশোরের মনিহার, রাজশাহীর উপহারসহ দেশের প্রায় ২৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। আমদানি-রপ্তানি নীতিমালায় বাংলাদেশের আমি শুধু চেয়েছি তোমায় কলকাতায় মুক্তি পাচ্ছে। তার বদলে এ দেশে এসেছে পোস্ত। বাংলাদেশে পোস্ত আমদানি ও পরিবেশন করছে খান ব্রাদার্স। ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। পোস্ত ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, মিমি চক্রবর্তী, দিনেন লাহেরী, লিলি চক্রবর্তী, সোহিনী সেনগুপ্ত, অর্ঘ্য বসু রায় প্রমুখ।