আগামীকাল মুক্তি পাচ্ছে 'গ্রাস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রাস ছবিতে আর বি প্রীতম ও তমা মির্জা
গ্রাস ছবিতে আর বি প্রীতম ও তমা মির্জা

ঈদের পরে নতুন ছবি মুক্তি পাচ্ছে আগামীকাল। গ্রাস নামে এই ছবিটি নির্মাণ করেছে তরুণ নির্মাতা মারিয়া তুষার। কাহিনি ও চিত্রনাট্য তাঁরই। এতে অভিনয় করেছেন, রানী সরকার, জ্যোতিকা জ্যোতি, আর বি প্রীতম, তমা মির্জা, কচি খন্দকার, কাজী উজ্জ্বল, রিপন নাথ, মুনিরা মিঠু প্রমুখ।

পরিচালক জানালেন, ছবিটির কাহিনি গড়ে উঠেছে একজন তরুণ চলচ্চিত্র নির্মাতার যুদ্ধ। একটা ছবি বানাতে কী কী সমস্যার মুখোমুখি হতে হয় এবং সেসব সমস্যা থেকে কীভাবে বের হয়ে আসে তা-ই দেখানো হয়েছে ছবিতে। গ্রাস-এ গান রয়েছে চারটি। দুটি লিখেছেন পরিচালক, একটি লিখেছেন অর্ণব অধিকারী। আর একটি লালনসংগীত। সংগীত পরিচালনা করেছেন আবিদ রনী ও নাভিদ পারভেজ। গান গেয়েছেন আতিক সামস, রুবাইয়াত উপমা ও তানভীর আহমেদ।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটি দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আগামীকাল।